শনিবার, ১৭ অক্টোবর, ২০০৯

সবকিছু হাসির বিষয় নয় ৭২

সবকিছু হাসির বিষয় নয় ৭২: ":D



(১)



বাদীঃ ধর্মাবতার, ওই লোকটা রাবণের মতো জোর করে আমার বউকে তুলে এনেছে।

বিচারকঃ বাদী যা বলছেন, সেই অভিযোগ কি সত্য?

আসামীঃ সব ঝুট হ্যায় হুজুর, উনার সাথে আমার চুক্তি অনুযায়ী কাজ করেছি।

বিচারকঃ কি রকম চুক্তি?

আসামীঃ হুজুর, আমি পুরোন মালপত্র কেনার ব্যবসা করি। আমার ঘরে যে সব মালপত্র নাই সেগুলো

ঘরে রাখি, বাদবাকী নিলামে বিক্রি করি।

বিচারকঃ তার সাথে বউহরণের কি সম্পর্ক?

আসামীঃ সম্পর্ক আছে বলেই তো বলছি হুজুর। উনি আমার সাথে চুক্তি করেছিলেন, উনার ঘরের সব

পুরোন মাল আমি তিন লাখ টাকা দামে নিয়ে আসবো। আমার কাছে সেই চুক্তিপত্রের কপি আছে, যে

চেকে অগ্রিম পেমেন্ট করেছি তার জেরক্স আছে।

বিচারকঃ হ্যাঁ, সেসব তথ্য আদালতেও জমা হয়েছে। কিন্তু উনার বউকে জোর করে তুলে নিয়ে গেলেন

কেন?

আসামীঃ হুজুর আমি হিসেব করে দেখলাম উনার বিয়ে হয়েছে ১২ বছর আগে, সেই হিসেব বউ পুরোন

হয়ে গেছে, এদিকে আমার ঘরে সব থাকলেও বউ নাই, তাই।

:[

(২)

:x

গৃহকর্তাঃ হায়,হায়, পাঁচশো বছরের পুরোন ফুলদানিটা ভেঙে ফেললেন?

অতিথিঃ যাক বাবা বাঁচা গেল, আমি ভেবেছিলাম জিনিষটা নতুন বুঝি।

:x





"

ARIF UDDIN: Auto Translation at Gmail.

সম্প্রতি জিমেইল চালু করেছে অটো ট্রান্সলেশন সার্ভিস। অর্থাৎ আপনি ইংরেজিতে কোন কিছু লিখলে তা অটোমেটিক বাংলা বা অন্য ভাষায় রুপান্তরিত হবে। এটা ফনেটিক স্টাইল সাপোর্ট করে। এই সার্ভিসটি চালু করতে হলে আপনাকে জিমেইল এর Settings হতে General এ যেতে হবে। তারপর “Enable Transliteration” এ টিক দিতে হবে। যদি এই অপশন না দেখা যায় তাহলে “Show all language options” এ ক্লিক করতে হবে। Default transliteration language হিসেবে বাংলা সিলেক্ট করে দিন। এরপর Save করে বের হয়ে আসবেন।এখন Compose এ যান, দেখবেন Formatting বার এর বাম দিকে “অ” অক্ষরটি দেখাছে। এই সুবিধাটি পেতে এখন আপনাকে “অ” অক্ষরটির উপর ক্লিক করতে হবে। এখন আপনি যা লিখবেন, Space বার চাপার সাথে সাথে তা বাংলায় রুপান্তরিত হয়ে যাবে। Translation বন্ধ করার জন্য আপনাকে আবার “অ” অক্ষরটির উপর ক্লিক করতে হবে
ARIF UDDIN: Auto Translation at Gmail.
Blogged with the Flock Browser

বুধবার, ১৪ অক্টোবর, ২০০৯

প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা

প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা: "



প্রায় ১১৫ বছর ধরে প্রাকৃতিক দৃশ্যের ছবিই ফটোগ্রাফীর মৌলিক উপাদান। প্রাকৃতিক দৃশ্য ও প্রনীজগতের ছবি তোলার অভিজ্ঞতা আরও রোমান্টিক । almost primeval এর মতে But more than that, the experience of taking photography of wildlife is one of the most thrilling forms of the craft. There is something deeply compelling.


এখানে প্রাকৃতিক ছবিগুলো তোলার ব্যাপরে যে সবআলোচনা করা হবে তা হলোঃ



  • ১. কাছ আসা এবং স্থিরতা বজায় রেখে ছবি তোলা

  • ২. ছবি তোলার ব্যপারে আগে থেকেই চর্চা করা

  • ৩. বিষয়বস্তু সম্পর্কে ভালভাবে ধারণা করা

  • ৪. রোমান্টিক ও একশন সমৃদ্ধ ছবি তোলা


১. কাছে আসা এবং স্থিরতা বজায় রেখে ছবি তোলা


বহু বছর আগে থেকেই আমরা যেহেতু বণ্যপ্রাণী শিকার করতে এবং খাদ্য হিসেবে পেতা আগ্রহী তাই বণ্য প্রাণীরা আমাদের ভয় পায়। মানুষ দেখলে কাছে আসতে চায় না। কিন্তু ভাল ছবি তুলতে হলে কাছে যেতে হবে। অনেকেই গাড়ীর ভিতরে থকে ছবি তুলে থাকে। গাড়ীতে অবশ্য ক্যামেরাটিকে স্থির রাখা কস্টকর। এ ক্ষেত্রে জানালা খুবই সহকারী হতে পারে। কিছু ক্লিপ ও পাইপের মাধ্যমে (ক্যামেরার সাথেও অনেক সময় থাকে) জানালার সাথে ক্যামেরাটিকে আটকাতে পারলে ভাল হয়। নিচে নেমে ছবি তুললে অবজেক্টটির সাথে তাল মিলিয়ে নিজের অবস্থান তৈরী করে নিতে পারেন।


২. ছবি তোলার ব্যপারে আগে থেকেই চর্চা করা


ভ্রমনের প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলার আগে আপনার বাড়ীর আসে পাসের ছবিগুলো তুলে নিতে পারেন। বাড়ীর পাসে হয়তো ভাল কোন বণ্যপ্রাণী নাও পেতে পারেন, সেক্ষেত্রে কুকুর,কাক,পরিচিত পাখি ইত্যাদির ছবি তুলেও চর্চা করতে পারেন।


৩. বিষয়বস্তুকে অনুধাবন করা


অনেকই বাড়ীর আসে পাসের কোন ভাল পরিবেশ, পার্ক ইত্যাদিতে ঘুরে বেড়াতে পছন্দ করেন। কোন একটি ছবির ভেতর অনেক কথা লুকায়িত থাকতে থাকতে পারে। বিষয়বস্তু সমৃদ্ধ প্রাকৃতিক ছবিগুলো অনেক মার্জিত ও গুরুত্বপূর্ণ মনে হয়। ছবি যে বিষয়টিকে গুরুত্ব দিবেন সে বিষয় বাদে বাকি অংশ অনেকে ব্লার (ঝাপসা ) করে রাখে।



৪. রোমান্টিক ও একশন সমৃদ্ধ ছবি তোলা


বণ্য প্রনীর জীবন ধারার মধ্যে বিভিন্ন পর্যায় রয়েছে-কখনো ওরা শিকার ধরে, কখনো নিজেরা ঝগড়া ঝাটি বা যুদ্ধ করে কখনো অবসন্ন হয়ে স্থির হয়ে থাকে কখনো কখনো আরও কিছু দৃশ্যের অবতারনা হতে পারে যা আমরা জ


মূল লেখক: Jeremy Tolbert

"

শনিবার, ১০ অক্টোবর, ২০০৯

নেকাবের খপ্পরে সোয়াইন ফ্লু !!!

নেকাবের খপ্পরে সোয়াইন ফ্লু !!!: "ধর্মের অনুশাসন অনুযায়ী কেউ যদি বোরকা বা নেকাব পরেন তাহলে আমার কোন বক্তব্য নেই। কিন্তু গ্রামাঞ্চলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক পরীক্ষা চলাকালে কোন বোরকাওয়ালী দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। কারণ তারা তখন হয়ে যায় নকলের ডিপো। এটা একদম ব্যক্তিগত অভিজ্ঞতা।

পশ্চিমা বিশ্বেও এই বোরকা নিয়ে কম হৈচৈ হয় না। সাম্প্রতিক ফ্রান্স তো তাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে নেকাব নিষিদ্ধ করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে ই-মেইলে পাওয়া ছবিগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। ছবিতে নেকাবের ব্যবহারের চমৎকার কনট্রাস্ট দেখানো হয়েছে। ভিন্ন দৃষ্টিকোণ থেকে না দেখে ছবিগুলো স্রেফ আনন্দের জন্য দেখুন :)

























"

হেরে গেল পশ্চিমের নাস্তিকতার অহংকার?

হেরে গেল পশ্চিমের নাস্তিকতার অহংকার?: "কদিন আগে আমারব্লগে পড়লাম কেউ কেউ লিখেছেন মন্দির মসজিদে কনভার্ট হবার খবর জানেন না।উল্টো ওনেক উল্টাপাল্টা মন্তব্য লিখেছেন। গুয়ানতানামো কারাগারে ইসলামের বিজয় প্রায়ই পত্রিকার পাতায় নানা ঘটনার কথা, ব্যক্তিত্বের কথা মুদ্রিত হয়। এসবের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও মুদ্রিত হয়। তবে তা সবার কাছে সমান গুরুত্ব পায় না। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও নানা কারণে পত্রিকায় তেমন গুরুত্বের সাথে ছাপা হয় না, ফলে তা রয়ে যায় অনেকের অবগতির বাইরে। যেমন ?গুয়ানতানামো বে'তে মার্কিন প্রহরীর ইসলাম ধর্ম গ্রহণ'-এর খবরটি। এই খবরে বলা হয়, ইউএস আর্মির স্পেশালিস্ট টেরি হলব্রুকস ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন। আর তিনি ইসলাম গ্রহণ করার প্রেরণা পেয়েছেন ?গুয়ানতানামো বে ডিটেনশন সেন্টারে' সন্ত্রাসী হিসেবে আটক আহমেদ ইরসিডির কাছ থেকে। আহমেদ মরক্কোর নাগরিক। তবে মাত্র চার মাসের মধ্যে একজন আমেরিকানকে তিনি কনভার্ট করতে সক্ষম হবেন, এটা যেন অনেকের কাছেই অবিশ্বাস্য।



উল্লেখ্য যে, গুয়ানতানামো বে'তে ডিটেনশন সেন্টারটি স্থাপনের পরই ২০০৪ সালে হলব্রুকস সেখানে যান। তার দায়িত্ব ছিল আরও অনেকের সাথে ঐ সেন্টার পাহারা দেয়া এবং রুটিন অনুযায়ী কয়েদীদের জিজ্ঞাসাবাদ করা। তার আরও দায়িত্ব ছিল কয়েদীরা যাতে পরস্পরের সাথে যোগাযোগ করতে না পারে, এমনকি বাথরুমের কাজ সারার নামে কেউ যাতে কারো সাথে দৃষ্টি বিনিময়ও করতে না পারে। এমন কঠোর প্রহরার মধ্যেও হলব্রুকসের সাথে ঘনিষ্ঠতা গড়ে ওঠে আহমেদের। গভীর রাতে আহমেদের সেলের সামনে ছোট্ট একটি ছিদ্র দিয়ে বাকবিনিময় করতেন হলব্রুকস। এভাবেই তিনি জীবন ও জগৎ সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করেন। এক পর্যায়ে হলব্রুকস ইসলাম ধর্ম সম্পর্কে জানতে গভীর আগ্রহ প্রকাশ করেন। আরবী ও ইংরেজি ভাষায় ইসলাম সংক্রান্ত গ্রন্থ সংগ্রহ করেন এবং অব্যাহত থাকে তাদের দু'জনের মধ্যে মতবিনিময়ও। ইসলামের জীবন দর্শন সম্পর্কে সম্যক ধারণা পেয়ে অভিভূত হন হলব্রুকস। সুন্দর জীবনের প্রত্যাশায় ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একদিন হলব্রুকস ছোট্ট এক টুকরো কাগজ ও একটি কলম ঢুকিয়ে দেন আহমেদের সেলে। তাতে তিনি ইংরেজি ও আরবীতে লিখে দিতে বলেন ?শাহাদা' এবং শাহাদার মর্মার্থ। কাগজটি হাতে পেয়ে উৎফুল্লচিত্তে হলব্রুকস শাহাদা উচ্চারণ করেন এবং আল্লাহ্ এক ও অদ্বিতীয় এই বক্তব্য চিৎকার করে জানান দেন ডিটেনশন সেন্টারের সবাইকে। এই হলো এক মার্কিন সেনা সদস্যের ইসলাম গ্রহণের সংক্ষিপ্ত কাহিনী।



সংবাদটি ৩০ মার্চ নিউজ উইকে ?দ্য গ্রাউন্ড হু ফাউন্ড ইসলাম' শিরোনামে মুদ্রিত হয়। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর বন্দীরা তাকে ডাকতো মুস্তফা নামে। হলব্রুকস অবশ্য ইসলাম ধর্ম গ্রহণের পর ২০০৫ সালে সামরিক বাহিনীর চাকরি ছেড়ে দেন। তবে এখানে উল্লেখ করা যায় যে, শুধু হলব্রুকস নন, অপর এক মার্কিন সেনাও তার পরপরই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনায় যে প্রশ্নটি আজ বড় হয়ে উঠেছে তাহলো, সন্ত্রাসী হিসেবে যাদের চিহ্নিত করা হলো তাদের কাছে মার্কিন সৈন্যরা এভাবে পরাভূত হলো কেন? এর রহস্য কি? এ প্রসঙ্গে বলা প্রয়োজন যে, শুধু গুয়ানতানামো বে কারাগারে নয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও এখন প্রতিবছর হাজার হাজার মার্কিন নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আর ইসলাম গ্রহণের এই প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে নাইন-ইলেভেনের পর থেকে। অর্থাৎ যখন থেকে ইসলাম ও মুসলিমবিরোধী প্রচারণা জোরদার করা হয়েছে, তখন থেকেই ইসলাম গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। এর রহস্য উদঘাটন করতে গিয়ে পর্যবেক্ষকরা উপলব্ধি করেছেন, নাইন-ইলেভেনের পর সন্ত্রাসের সাথে ইসলাম ও মুসলমানকে ব্যাপকভাবে জড়িত করায় যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাসীর দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে ইসলাম ও মুসলমানদের প্রতি। এদের মধ্যে যারা ইসলাম ও মুসলমানদের জানার কষ্ট স্বীকার করেছেন, তারা উপলব্ধি করেছেন বাস্তবতার সাথে পাশ্চাত্যের প্রপাগান্ডার তেমন মিল নেই। ফলে তাদের ভুল ভেঙ্গেছে এবং তাদের অনেকেই গ্রহণ করেছেন ইসলাম। নাইন-ইলেভেনের পর ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঢালাওভাবে যে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল তার অন্তঃসারশূন্যতা এখন পৃথিবীবাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ফলে ঘরে-বাইরে ইমেজ সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। এ কারণেই আমেরিকার বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করেছে সংস্কার কর্মসূচি।



ইসলাম ও মুসলমানের নামের সাথে টেরোরিস্ট, এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট ইত্যাদি নেতিবাচক শব্দ ব্যবহার না করার পরামর্শ দিয়ে নতুন এক গাইড লাইনও তৈরি করেছে যুক্তরাষ্ট্র সরকার। এসব বিষয় মূল্যায়ন করলে উপলব্ধি করা যায়, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে সত্যকে বেশিদিন ঢেকে রাখা যায় না। সত্য একদিন প্রকাশ পায়ই। আর তখন সন্ত্রাসের মিথ্যা অভিযোগে আটক আহমেদদের কাছে পরাজয় মেনে নিতে হয় হলব্রুকসদের। অবশ্য এই পরাজয়ে লজ্জার কিছু নেই। কারণ সত্যের বিজয় আসবে যখনি হোক না কেন।

"

শুক্রবার, ৯ অক্টোবর, ২০০৯

পি এইচপির উপর অনলাইন বাংলা বই

পি এইচপির উপর অনলাইন বাংলা বই: "


নিচে অধ্যায়ভিত্তিক আকারে কতগুলো লিঙ্ক দেওয়া হল। এগুলোকে পিএইচপি্র অনলাইন বাংলা বই হিসেবে ব্যবহার করা যেতে পারে।


অধ্যায়- ১ : পিএইচপির ইতিহাস

অধ্যায়- ২ : ইনস্টলেশন

অধ্যায়- ৩ : বেসিক পিএইচপি

অধ্যায়- ৪ : অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি

অধ্যায়- ৫ : স্ট্রিং

অধ্যায়- ৬ : অ্যারে লাইব্রেরী ফাংশনস

অধ্যায়- ৭ : রেগুলার এক্সপ্রেশন

অধ্যায়- ৮ : সিকিউরিটি

অধ্যায়- ৯ : সকেট প্রোগ্রামিং

অধ্যায়- ১০ : জিডি লাইব্রেরী এবং ইমেজম্যাজিক

অধ্যায়- ১১ : এক্সএমএল ম্যানিপুলেশন

অধ্যায়- ১২ : ফ্রেমওয়ার্ক (CakePHP)

অধ্যায়- ১৩ : Control Structure

অধ্যায়- ১৪ : পিএইচপি ও ডাটাবেইজ ইন্টিগ্রেশন



Posted in পিএইচপি, বাংলায় টেকনোলোজি, শিক্ষা, FREE BOOK DOWNLOAD
"

শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি ওয়েবসাইট

শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি ওয়েবসাইট: "


http://admission24.com/ সাইটটি শিক্ষার্থীদের জন্য বেশ কাজের একটা ওয়েবসাইট। এতে -



ইত্যাদি অনেক তথ্য পাওয়া যাবে বাংলায়। যেমন বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কয়েকটি টপিক-


দেশ-বিদেশে ভর্তি ও পড়াশোনাঃ সিদ্ধান্ত নিন জেনেশুনে


১.রাশিয়াতে উচ্চশিক্ষা

২.নরওয়েতে উচ্চশিক্ষা

৩. যুক্তরাজ্যে উচ্চশিক্ষা

৪. যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা

৫. জার্মানিতে পড়াশোনা

৬.কানাডায় পড়াশোনা

নরওয়েতে উচ্চশিক্ষা

৮. অস্ট্রেলিয়ায় বৃত্তিঃ অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড স্কলারশিপ

৯. জাপানে বৃত্তিঃ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য

১০.ফ্রান্সে উচ্চশিক্ষা

১১.চীনে উচ্চশিক্ষা

১২.দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা

১৩. ফিনল্যান্ডে উচ্চশিক্ষা

১৪.আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা

১৫.থাইল্যান্ডে উচ্চশিক্ষা


এছাড়াও এইচএসসির পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, এসএসসির পর বিভিন্ন কলেজে ভর্তির তথ্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে সাইটটিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাইটটি বাংলায়। তাই, এটি পড়ে বুঝতে পারবেন না এরকম লোক পাওয়া কঠিন। আশা করি সাইটটি ভাল লাগবে আপনাদের।


Posted in তথ্য, বাংলায় টেকনোলোজি, শিক্ষা
"